শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে মঙ্গলবার সকালে ২৫০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এসি উম্মে নাহিদা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে যাত্রীবাহী বিমানে কিউএক্স-৬৩৪ বাংলাদেশে আসে। ঐ বিমানের দুই যাত্রীর লাগেজ থেকে ২৫০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এর আগেও ৩৬০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় দুটি মামলা করা হয়েছে।

জেইউ/কেএইচ