গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আঃ হান্নান (৩৩) ও হুমায়ুন মিয়া (২৫) নামে ২ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।
সোমবার পুলিশ অভিযান চালিয়ে চাচীয়া মীরগঞ্জ গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে হান্নান ও সিরাজুল ইসলাম এর ছেলে হুমায়ুন মিয়া (২৫) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত জামায়াত কর্মীদ্বায়ের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে বলে থানা অফিসার ইনচার্জ- ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





