শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় ভিসাধারীদের এ বিষয়ে সতর্ক করে দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় একজন ভ্রমণকারীর কতদিন অবস্থানের অনুমতি থাকবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্ব পালনকারী ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস আরও জানায়, অনুমোদিত সময়সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

তাই ভিসাধারীদের নিজ নিজ ভিসার শর্ত ও অনুমোদিত অবস্থানের মেয়াদ যথাযথভাবে মেনে চলার দায়িত্ব রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

এস