আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানে হামলার সময় কয়েকটি মুসলিম দেশের আকাশসীমা ব্যবহার করা হয়েছে।
ইয়েমেন প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, হুথিদের সঙ্গে সৌদি আরবের বিরোধের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। প্রয়োজন হলে এ ক্ষেত্রে ইরান সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
মার্কিন ও ইসরাইলি হামলা এবং নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব চাপের কাছে তার দেশ নতি স্বীকার করবে না। আঞ্চলিক দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ইরানের সরকারকে দ্রুত পতনের দিকে ঠেলে দেওয়া যাবে—এমন ধারণাও বাস্তবে ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে পেজেশকিয়ান বাইরের কোনো শক্তির ওপর নির্ভরতার পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। তাঁর মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলটির দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতাই বেশি গুরুত্বপূর্ণ।
এস





