বিদ্যমান করোনা পরিস্থিতির কারনে বিরতি না দিয়ে জাতীয় সংসদের অধিবেশন চলছে।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক অধিবেশন শুরু হয়।

চলমান একাদশ জাতীয় সংসদের ১৪তম এই অধিবেশন ১ সেপ্টেম্বর বুধবার শুরু হয়েছিল। সেদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।

এবারের অধিবেশনটি মাত্র ৪ কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল শনিবার ( ৪ আগস্ট ) সংসদ অধিবেশন চলার পর মুলতবি করা হবে। এটি চলতি বছরের ৪র্থ অধিবেশন।

উল্লেখ্য, গত ৩ জুলাই সমাপ্ত হয়েছিল সংসদের ১৩তম অধিবেশন, যা ছিল বাজেট অধিবেশন।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনার প্রাদুর্ভাবের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে।

জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এইচএন