“শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

শুক্রবার সকালে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা পরিবেশ অধিদপ্তর থেকে বের হয়ে নতুন বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন পরিবেশবাদী এনজিও উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে মো: নুরুল হকের র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন-কর্মকর্তা গোবিন্দ রায়। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মো. আলতাবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

জেডআই