টাঙ্গাইল সদর এলাকা থেকে অপহৃত ২ জনকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় অপহরণকারীকে পিস্তলসহ তাকে আটক করা হয়।
আজ সোমবার ভোরে তাকে আটক করা হয়।
অপরদিকে জেলার করোটিয়া এলাকা থেকে ৪১০০ পিস উদ্ধার করে র্যাব-১২। এ সময় ১টি প্রাইভেট কার, ২টি মোটর সাইকেল এবং ইয়াবা বিক্রির ৯০ হাজার টাকাসহ ৩ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব হেডকোয়ার্টারের গণ মাধ্যম শাখার উপ পরিচালক মাকসুদুল আলম।
এসএইচ





