নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব একেএম নাসিম ওসমানের পুত্র আজমীর ওসমানের ব্যাক্তিগত অর্থায়নে গরীব ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) বিকালে খানপুর মেইন রোডে বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের খানপুর উপ-কমিটির সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করেন ।

এ সময়ে উপস্থিত ছিলেন বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের খানপুর সাধারণ সম্পাদক এ আর হাসান এবং পরিচালনায় ছিলেন মোশারফ হোসেন, মো: শরিফুল ইসলাম, আকবার হোসেন।

এছাড়াও আজমেরী ওসমানের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে বাস মিনিবাস শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, চঞ্চল মাহামুদ, মরহুম নাসিম ওসমান স্মৃতি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, আক্তার নুর, মো: ডালিম, ও সা:সম্পাদক এ আর হাসান সহ নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।

এমআইএস