রংপুর নগরীর শালবন একার ব্যবসায়ী এমদাদুল হকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে একদল চোর বাড়ির পেছনের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৫৫ স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে য়ায়।
ব্যবসায়ী এমদাদুল হকের দাবি, তার জমজ বড় মেয়ের বিয়ে উপলক্ষ্যে বিড়ি ফাঁকা থাকার সুযোগে বিকেলে চোরেরা জানালার গ্রিল ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি থেকে ৫৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী রংপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক সাইফুল জানান, চোরকে ধরার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
এসএইচ





