রংপুর জেলার আট উপজেলায় বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৪৫ আসামিকে গ্রেফতার করেছেন।
বুধবার (০১ জুন) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (০২ জুন) সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
এমই





