বেনাপোল বন্দরে আমদানিকৃত এসিডের ড্রাম ট্রাকে লোড করার সময় এসিড দগ্ধ আহত বন্দর শ্রমিক ইয়াকুব আলী (৪০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ১৪ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্প্রতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়াকুব আলী বেনাপোলের পুটখালি ইউনিয়নের আহাদ আলীর ছেলে এবং বেনাপোল বন্দরের ৮৯১ নং শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
বেনাপোল বন্দর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২০ এপ্রিল রাতে বন্দরের ৩৮ নাম্বার শেডে এসিডের ড্রাম লোড করার সময় অসাবধানতায় এসিডের ড্রাম ট্রাক থেকে নীচে পড়ে ড্রাম ফেটে ইয়াকুব আলী ও আশরাফ আলী নামে ২ বন্দর শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্দার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার উন্নতি না দেখা গেলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে হাসপাতালে তার মৃত্যু হয়। তার লাশ সড়ক পথে বেনাপোলে তার নিজ বাড়িতে আনা হয়েছে। বিকেলে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
নাসির/জেড





