গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় রনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রনি নীলফামারীর সৈয়দপুর থানার ডা. কুফার রোড পূর্ব মুন্সীপাড়া এলাকার মৃত ইমতিয়াজ আলীর ছেলে।
বৃহস্পতিবার (০৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে (রনি) চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রনি গাজীপুরে বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো।
এমই





