পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে ছেলের আচরণে কষ্ট পেয়ে মো. ইউসুফ হাওলাদার(৬০)নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয়রা জানায়, উপজেলার সরোয়ার ডেকোরেটরের মালিক নিহত মোঃ ইউসুফ হাওলাদার। মঙ্গলবার সকালে ছেলে আনোয়ার ৩০), সরোয়ার (২৭), মনির ২৫) ও তার স্ত্রী  লুতফা বেগমের(৫৫) কাছে  ডেকোরেটরে ভাতের একটি পাতিল কম থাকার কারণ জানতে চান।

এ সময় ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে সরোয়ার তার দিকে মোবাইল ছুঁড়ে মারেন ও গায়ে হাত তোলেন।

সন্তানের এই আচারণে কষ্ট পেয়ে অভিমানে কিছুক্ষণ পরই বিষপান করেন ইউসুফ হাওলাদার। এ সময় অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বাউফল মডেল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

এসএম