আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ওই সময় ঢাকার বায়ুদূষণ স্কোর ছিল ১৫৮। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সময়ে সিঙ্গাপুরের বায়ুদূষণ স্কোর ছিল ২০৫। ফলে দেশটির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুর মান নির্ধারণে দূষণ সূচকের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণের স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এই মানদণ্ড অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর থাকলেও সিঙ্গাপুরের বায়ুর মান ছিল আরও খারাপ অবস্থায়।

এস