সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিসভার অনুমোদনের ফলে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সরকারের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।
এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস ছিল। মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে ওই দিনটিও ছুটির আওতায় আসছে। পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
ফলে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হলো।
মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবরের ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
এস











