হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।
বৃহস্পতিবার এ ওষুধগুলো জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান নিশ্চিত করেছেন।
ড. মইনুল খান বলেন, জব্দ করা ওষুধ ব্যথানাশক। ‘টিএনটি কুরিয়ারের’ মাধ্যমে বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট, ঢাকার ঠিকানায় এসেছে এগুলো।
গত ১৯ মে কাতার এয়ারলাইন্স’র একটি প্লেনে কানাডা থেকে এসব ওষুধ আসে। চারটি কার্টুনে করে আসা ১৩৬ কেজি ওজনের এসব ওষুধের দাম ২০ লাখ টাকা।
ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই এসব ওষুধ ক্রয় করা হয়েছে বলে জানান ড. মইনুল খান।
কেএইচ





