কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্র্মীরা আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীস্থ ‘বে টাচ’ নামের একটি আবাসিক হোটেল তাদের আটক করা হয়।
পরে কক্সবাজার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। র্যাবের দাবি, তারা গোপন বৈঠক করছিলো।
র্যাব বলছেন, কক্সবাজার শহরে বড় ধরনের নাশকতার পরিকল্পনায় ‘চক’ তৈরী করতে গোপন বৈঠক বসেছিল। আটকরা হলেন, কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি দরবেশ আলী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মো. শাহজাহানের ছোট ভাই জামায়াত নেতা মফিজ উদ্দিন, উখিয়া উপজেলা জামায়াতের নেতা শাহনেওয়াজ, জামায়াত নেতা আব্দুল করিম, মো. হাশেম, রফিক উল্লাাহ, মো. ছিদ্দিক, সাবেক শিবির নেতা মো. ইউনুচ, জামায়াত নেতা আবুল আলা মো. রুমেল, আনোয়ারুল ইসলাম, আবদুর রহমান, মো. ইব্রাহিম, রফিকুল ইসলাম, মৌলানা মো. ইউসুফ, নেয়ামত উল্লাহ, আবছার কামাল ও মো. ফারুক।





