সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ধোপাডাঙ্গা মোড়ে শুক্রবার সকাল ১১টায় ট্রাকের ধাক্কায় ২ সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের রঞ্জন কুমার ঘোষের ছেলে মহাদেব ঘোষ (৩৪) ও একই গ্রামের হরিপদ সরকারের ছেলে কেনা সরকার (৩৬)।
দেবহাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, মহাদেব ও কেনা সরকার সাইকেলে করে যাওয়ার পথে কালীগঞ্জগামী একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়।
তিনি জানান, এতে মহাদেব ঘটনাস্থলেই নিহত হন। আহত কেনা সরকারকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





