রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। তার নাম মো. রিয়াজুল।

মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিয়াজুল হক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমজাদ শেখের ছেলে।

নিহতের স্বজনরা জানান, যাত্রাবাড়ীর মাতোয়াইল ট্রাকের গ্যারেজের সামনে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে ভোরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়াজুলের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

এমবি