ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমিরসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম ও কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে গোলাম খাঁ’র ছেলে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমআইএস