পঞ্চগড়ে মুখোমুখি দুইটি ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছের দুই হেলপার। আজ বুধবার সকাল ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা আরডিআরএস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বর্তমানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। তাদের নাম এখনও জানা যায়নি। পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে দুই চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেড
পঞ্চগড়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
পঞ্চগড়ে মুখোমুখি দুইটি ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছের দুই হেলপার। আজ বুধবার সকাল ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা আরডিআরএস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
কার্তিকের কনকনে কুয়াশা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা।
কুয়াশামাখা ভোর পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বদলাচ্ছে আবহাওয়া। ভোরের কুয়াশা আর হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামার পর মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সোনাহার ও দন্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিজিবির কঠোর বাধায় প্রতিহত পঞ্চগড় ও দিনাজপুর সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা
বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও উত্তাপ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পঞ্চগড় ও দিনাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পঞ্চগড়ে বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।















