বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৩ জন ভারতীয় নাগরিক সহ ৮০ বোতল ফেনসিডিল আটক করেছে।
শনিবার ভোর বেলা থেকে ১০ টা পর্যান্ত পুটখালির চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকরা হলো নদীয় জেলার ভাংগা গ্রামের অধির বিশ্বাসের ছেলে অলিভ বিশ্বাস (৪৫) ও তার ভাই প্রল্লাদ বিশ্বাস (৪৯) এবং উত্তর ২৪ পরগানা জেলার সুন্দরপুর গ্রামের কাদের আলীর ছেলে আয়ৃুব আলী (৩৪)।
২১ বিজিবি পুটখালি ক্যাম্প কমান্ডার গোলাম আহমেদ জানান, শনিবার ভোর বেলা ভারত সীমান্তবর্তী ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে কয়েকজন চোরাচালানি প্রবেশ করলে তাদের চরের মাঠ এলাকায় ধাওয়া দিলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি খুলে তার ভিতর থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর এক অভিযানে চরের মাঠ এলাকায় সকাল ১০ টার সময় অভিযান চালিয়ে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা অবৈধপথে খূলানা তাদের আত্তীয় বাড়ি বেড়াতে যাওয়ার জন্য ভারতের আংরাইল সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল দালালদের মাধ্যমে। তবে কোন দালালদের আটক করা যায়নি।
তিনি আরো জানান আটকৃকতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর না করে ভারতের আংরাইল সীমান্তের বিএসএফ এর কাছে বাংলাদেশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে হস্তান্তর করা হয়েছে, এবং ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।
এমএম





