সেক্টর করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বানে মজুরি কমিশন-২০১৫ বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে সমাবেশ করেছেন জয়পুরহাট চিনিকলের শ্রমিকরা।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ভবনে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ হয়।
জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সেক্টর করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বায়ক খান সিরাজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমানসহ বিভিন্ন চিনিকলের নেতারা।
সমাবেশে জয়পুরহাট, রংপুর ও শ্যামপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
ওএফ





