মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনার প্রতিবাদ এবং শান্তিপূর্ণ রংপুরের প্রত্যাশায় শান্তি র‌্যালি করেছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)।

মঙ্গলবার দুপুরে রসিক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর নেতৃত্বে শান্তি র্যাকলিটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনের নামে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও বোমা মেরে মানুষ হত্যা বন্ধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয় র্যাণলি থেকে।

রসিক ভবনের কাছ থেকে বের হওয়া র‌্যালিটি পুলিশ লাইন্স, ডিসির মোড় কাচারী বাজার হয়ে পায়রা চত্ত্বর প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

শান্তি র‌্যালিতে রসিকে ৩৩টি ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার শান্তিপ্রিয় মানুষ অংশ নেন।
জেআই