বরিশাল সদর উপজেলার তালতলী থেকে লামচরি হাট পর্যন্ত নদী ভাঙ্গন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে দার্শনিক আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরির ব্যানারে এ মানববন্ধন করা হয়।

লাইব্রেরির সভাপতি শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বক্তারা দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ক সংস্কারের দাবি জানান।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই