অবৈধ সরকারের পদত্যাগ, গুম, খুন বন্ধ, রাজবন্ধীদের মুক্তি দাবি ও ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের শেষ দিনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগরী।
মঙ্গলবার সকাল ৭.১৫ মিনিটে নারায়ণগঞ্জ মহানগরী শিবিরের সভাপতির নেতৃতে মিছিলটি নারায়ণগঞ্জ পানির টাংকি থেকে শুরু করে দেওভোগ মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ দাবি করে বলেন অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। এই গণবিচ্ছিন্ন সরকারকে হঠাতে সকলকে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনের প্রস্তুত থাকার আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।মিছিলে মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইআর





