নোয়াখালী সুবর্ণচর উপজেলার বৈরাগী রাস্তার মাথায় ট্যাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা ২২দিনের শিশুসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমুহনী বাজার এলাকার মৃত গোলাম মাওলার ছেলে কামাল হোসেন(৫০)।

আহত ব্যক্তিরা হলেন- হাতিয়ার মাঈন উদ্দিন বাজারের আবুল কালামের ছেলে বাবলু(২৮),একই উপজেলার নলের চর থানার হাট এলাকার মো. হানিফের ছেলে নুর ইসলাম(৩০),নুর ইসলামের স্ত্রী ও সন্তান ইয়াছনুর বেগম(২৬)ও ইয়াছিন আরাফাত(২২দিন)।

স্থানীয় ও পুলিশের জানায়, রাত ৮টার দিকে একটি সিএনজি চালিত অটোরিক্সা সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সিএনজিটি সুবর্ণচর উপজেলার বৈরাগী রাস্তার মাথায় আসলে বিপরীত থেকে আসা একটি ট্যাক্টর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিক্সাতে থাকা কামাল হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছেন অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও )বেলায়েত হোসাইন জানান, কামাল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় আরো চারজনকে নিয়ে আসলে এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং এক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহেদ উদ্দিন জানান, ট্যাক্টর ও সিএনজি চালিত অটোরিক্সাটি আটক করা হয়েছে।

সোহেল/এসএম