রাজধানীর বাড্ডায় মোহাম্মদ সুমন (৩০) নামের এক রিক্সাচালকের রুমের আড়ার সাথে ওড়না জড়ানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি বরগুনা পাথরঘাটার মাছের খাল গ্রামে। তার বাবার নাম মোস্তফা ফরাজী।
রোবাবার ভোররাত সাড়ে ৪ টায় লাশটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ভোর রাত সাড়ে ৪টায় সুমনের লাশ রুমের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে তার পরিবার নিয়ে বাড্ডা এগারো সরণী এলাকার ৬১৩ নম্বর শওকত মোল্লার বাড়িতে ভাড়া থাকতো। তার আত্মহত্যার কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান, সুমন শনিবার সারাদিন রিক্সা চালিয়ে রাত ১২ টায় বাসায় ফিরে। কারণ জানতে চাইলে সে কিছু বলেনি। পরে রাত ১২ টায় আমি (হাসিনা) গ্যারেজে রিক্সা ভাড়ার টাকা জমা দিতে যাই। টাকা জমা দিয়ে এসে দেখি সুমন এই ফাঁকে আত্মহত্যা করে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]