মানিকগঞ্জ সদর, শিবালয় ও দৌলতপুরে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে।
শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার সাগর হোসেন (২২), রাশেদ মিয়া (২০), জাহিদ হোসেন (২১), শিবালয় উপজেলার টেপড়া গ্রামের মৃত. উকিল উদ্দিনের ছেলে পান্নু হোসেন (৩০) ও দৌলতপুর উপজেলার মজিদ শেখ (৫০)।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কেএইচ





