এমপিওভুক্ত স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি শিক্ষক-কর্মচারীদের সাথে একই দিন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তি ও নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণকারীদের বিবেচনায় এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার বেলা ১১টায় সংগঠনটি এ মানববন্ধন করে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আজিজুল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীররা দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কিন্তু সরকারি শিক্ষক কর্মচারীদের মত সুযোগ সুবিধা পায় না। আমরা আশা করছি প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ।

এমএ/এমএইচ