বেনাপোল পৌরসভার সাদীপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার (০৭ মার্চ) ভোর ৬টার সময় পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা এফআইজি মাধ্যমে জানতে পারি চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন সামগ্রী ভারত থেকে পাচার করে বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম সাদীপুরে মজুদ করছে ।
এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েব শাহ আলম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে সিটি গোল্ডের ৫ হাজার ৭২ পিস চুরি, ২ হাজার ৮ শত ৮০ টি হাতের আংটি, ৫৯০ টি ব্যাচলেট ও ৪ টি ওয়ালমেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। যার সিজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
৪৯ বিজিবির লে, কর্ণেল আরিফুল হক বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত মালামাল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে ।
নাসির/জেড





