মোবাইলের একটি সিমকার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তার সহপাঠি।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাথরখলা চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম গোপাল আলমিক (১৮)। সে মাধবপুর ইউনিয়নের আপানা আলমিকের ছেলে ও শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল আলমিকের ও সহপাঠিদের মধ্যে একটি সিমকার্ড নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সহপাঠি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি এনামুল হক ।

এআর