খুলনায় গনতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কেডিঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামেনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্বে করেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

গনতন্ত্র হত্যা দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম নূরূল ইসলাম দাদু ভাই।

তিনি বলেন, আগে সংবিধানিকভাবে দেশে বাকশাল কায়েম করা হেয়েছিল। আর আজ দেশে এই সরকার অসংবিধানিকভাবে বাকশাল প্রতিষ্ঠা করে অবৈধভাবে দেশ পরিচালনা করছে।

২০১৬ সালে জাতীয় সংসদের নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারি কথিত ভোট গ্রহণ বিশ্বের অন্যতম প্রহসন।

এই সময় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাহরুজ্জামান মোর্ত্তজা, আমীর এজান খান প্রমুখ।

এর আগে নগরীর বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন।

এমকে