হবিগঞ্জের লাখাই উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য মো. আবু জাহির হুইল চেয়ার ও টিন বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী, ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
জেআই





