নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে বিএনপি।

শনিবার দুপুরে পৌর কন্ফারেন্স হলরুমে সিংড়া শহর বিএনপির আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি ও বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব মেয়র শামিম আল রাজির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিংড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান মন্টু, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, থানা শ্রমিকদলের সভাপতি ও শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমূখ।

সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সম্প্রতি আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জেআই