ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকায় কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৫ দফা সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
ছাত্রলীগের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রিমন গ্রুপের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত ঘটে।
জানা গেছে, এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রব। অপর গ্রুপে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৩ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দক্ষিণ আইচা থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম।
এসএইচ/এমকে





