রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে নূরুল করিম উল্লেখ করেন, গত ৩০ জুলাই তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
তবে ব্যক্তিগত কারণে বর্তমানে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার।
একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আগের সব নিয়োগ বাতিল করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন।
নতুন নিয়োগের মাত্র ১৭ দিনের মাথায় নূরুল করিমের পদত্যাগের ঘটনা সামনে এলো।
এস