রাজধানীর ইস্কাটন রোডে ৫৯ লাখ টাকা ছিনতাইকালে আটক হওয়া গুলিবিদ্ধ ছিনতাইকারী লিটনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে স্থানান্তর করা হয়।

এর আগে রাত সোয়া ৮টার দিকে ইস্কাটন রোডে জনকণ্ঠ ভবনের বিপরীত পাশে ছিনতাইকালে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আটক হয় লিটন। এ ঘটনায় পুলিশের দুই এসআইও আহত হন। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, রমনা থানা পুলিশের এসআই মনিরুজ্জামান (৩৭) ও ইফতেখার (৩৫)।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই