রাজধানীর মগবাজার মোড়ে একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই সাংবাদিক এখনো শঙ্কামু্ক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, দু’জনের শারীরিক অবস্থা মোটামুটি, তবে ভালো আছে তা বলা যাবে না। আগুনে দু’জনেরই শ্বাসনালী ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা তাদের সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দগ্ধ সাংবাদিকরা হলেন, জাগো নিউজ-এর বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন এবং এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দু’জনের মুখমণ্ডলসহ দুই হাত অগ্নিদগ্ধ হয়েছে। শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৩ জুলােই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় তারা দু’জন আহত হন।

জেড