আশুলিয়ায় বাসের চাপায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ডে বুধবার বিকেল ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, চালকসহ বাসটি আটক ও লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল নাভানা লিমিটেডের নিরাপত্তা প্রহরী ছিলেন।
আটক বাসচালক রুবেল আহম্মেদ ব্যাপারী (৩০) সাভারের দক্ষিণ শ্যামপুরের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।

তিনি জানান, আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডে শহিদুল ইসলাম মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় পাটুরিয়া থেকে গাবতলীগামী বাবলু এন্টারপ্রাইজের বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুল নিহত হন।
জেআই