ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে মগবাজার ইস্পাহানি স্কুলের কেন্দ্র দখল নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্র দখল করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘটনস্থালে র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে তেমন কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

এমএম/ এআর