রংপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এমএ মাজেদ জানান, গ্রেফতার বিএনপি-জামায়াতের ১০ কর্মীর মধ্যে বিএনপির দুইজন ও জামায়াতের ৮ কর্মী। গ্রেফতার বিএনপি-জামায়াতের এ সব কর্মীর বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি-ডাকাতি, রাহাজানি ও হত্যা মামলায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

কেএইচ