চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটিতে কাজ করার সময় এসট্রেডল ক্যারিয়ারের চাপায় বেলায়েত হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত বেলায়েতের বাবার নাম আব্দুল্ল মান্নান। বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগড়ে।
জানা যায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে এনসিটি-৫ জেটিতে কাজ করার এসট্রেডল ক্যারিয়ারের চাপায় দুই পা বিচ্ছিন্ন হয় বেলায়েতের। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





