রংপুর নগরীর আরকে রোডের চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে লিমন (২৭) নামে এক বিআরটিসি কাউন্টার মাস্টারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মানিক নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি নগরীর খলিপাটারি এলাকায়। তার বাবার নাম মতিয়া গুণ্ডা।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বলেন, রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা লিমনকে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মানিক নামে একজনকে আটক করা হয়েছে।

এএইচ