নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওষুধ ফার্মেসিতে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন জনসহ মোট সাত জন দগ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মৃত মাহমুদ হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৮), তার ছেলে অনিক (১৫), মেয়ে পপি আক্তার (১৭) ও পথচারী কুয়েল দাশ (৪৫)।
গুরুতর আহত এই চার জনসহ মোট পাঁচ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে সেলিনার শরীরের ৮৬ শতাংশ, অনিকের ৬৮ শতাংশ ও পপি আক্তারের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত সেলিনা আক্তারের নিকট আত্মীয় আবদুল্লাহ আল মামুন জানান, ভোরে ফতুল্লা স্টেডিয়ামের পাশে শিয়াচর লালখা মোড়ে রিয়াদ ফার্মেসিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ওই ফার্মেসির শাটার উড়ে গিয়ে প্রায় ৫০ হাত দূরে সেলিনার বাসার উপর পড়ে। ওই বিস্ফোরণের আগুনে তাদের শরীর ঝলসে যায়।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





