মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান মঞ্জু, সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির এএম ইদ্রিস আলীসহ সাত বিএনপি-জামায়াতের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে পারে এমন আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে।

ওই দুইজন ছাড়া আটককৃত অন্যান্যরা হলেন- সিংগাইরের শাহরাইল গ্রামের আ. কুদ্দুস, সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের আলতাফ হোসেন, শিবালয়ের তেওতা গ্রামের মোশারফ হোসেন, রাসেল শেখ ও ঘিওরের আল হোসেন আরিফ। এরা সকলেই বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও- ১) মাহবুবুল আলম জানান, আটককৃতদের নামে স্ব স্ব থানায় মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ