সড়ক অবরোধবকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তারা সড়ক অবরোধ করে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম সিদ্দিকী বলেন, ‘টপ জিনস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে। তাদের চলে যাওযার ব্যাপারে আমরা আলোচনা করছি।’
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এএইচ





