শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১০টার দিকে জাহাজটি থেকে তেল লাইটারিং বা ছোট জাহাজে স্থানান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত।
ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে জানান, সব তেল আনলোড করতে ২৫ থেকে ২৬টি লাইটার জাহাজ লাগতে পারে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে পুরো ক্রুড অয়েল রিফাইনারিতে পৌঁছে যাবে।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশে আসে এমটি নিনেমিয়া।
ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অস্থিরতা তৈরি হওয়া এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল আসা বন্ধ হয়ে যায়। ফলে দেশে অপরিশোধিত তেলের সংকট দেখা দেয় এবং গত ১৪ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে।
তবে ‘এমটি নিনেমিয়া’ গত ৬ মে তেল নিয়ে আসার পর ৮ মে সকাল থেকে ইস্টার্ন রিফাইনারিতে আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়।
এস