যশোর বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে রোববার সকালে ১ কেজি গাঁজাসহ হীরা খাতুন(২১)নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
আটক হীরা খাতুন বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের হামিদ সরদারের মেয়ে।
পুলিশ জানায়,সকালে বেনাপোল রেলস্টেশন এলাকায় পুলিশের টহল চলাকালীন ওই তরুণীকে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তার হাতব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ তাকে আটক করে বন্দর থানায় নিয়ে যায়।
বেনাপোল বন্দর থানার(এসআই)সুজিত জানান,আটক হীরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এমএ





