তবে ড. গালিব উল্লেখ করেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রশ্নে আলোচনায় বিএনপির কোনো জেনুইন আগ্রহ দেখা যায়নি। গত বছরের আগস্টের বিপ্লবের পর রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে কোনো আলাপ-আলোচনা শুরু করতে দেখা যায়নি। এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, তা মূলত ঐকমত্য কমিশনের উদ্যোগে হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল এই আলাপ-আলোচনায় নেতৃত্ব দেয়া। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক—বিভিন্নভাবে বিএনপি ৩১ দফার আলোকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা শুরু করতে পারত। কিন্তু, ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা শুরু করতে রাজি নয়।
ড. গালিব মন্তব্য করেন, বিএনপির নীতি-নির্ধারকরা হয় ৩১ দফা কখনো পড়েননি, অথবা নিজেদের ৩১ দফা বিশ্বাস করেন না। তিনি এটিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যায়িত করেন।
এনএইচ